জামায়াতের নারী কর্মীদের হিজাব টেনে খোলার চেষ্টার তীব্র নিন্দা ডাকসুর
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের কর্তৃক জামায়াতের নারী কর্মীদের হিজাব টেনে খোলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে এ বর্বরোচিত ঘটনা ঘটে।
এই ধরনের ঘটনা আগে আমরা ভারতের উত্তর প্রদেশে হতে দেখতাম— কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশেও এইভাবে আমদানি হবে তা ভাবি নাই! অবিলম্বে এই ধরনের নারী ও হিজাব বিদ্বেষী কর্মকান্ড বন্ধ করতে হবে।
এই বর্বরোচিত ও ঘৃণ্য আচরণের সাথে জড়িতদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে।আশা রাখবো বিএনপিও এদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করবে। নারীদের প্রতি এহেন গর্হিত আচরণ কোনোভাবেই মেনে নেওয়ার সুযোগ নেই।
এই ঘটনার পর ইতোমধ্যেই এখানে বিএনপি ও জামায়াতের মধ্যে ঘটা সংঘাতে অসংখ্য মানুষ হতাহত হয়েছে।
লালমনিরহাটে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সকল রাজনৈতিক দল ও স্থানীয় প্রশাসনকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি।

আপনার মূল্যবান মতামত দিন: