বিএনপি সরকারের প্রথম দিনেই ৫ সাংবাদিক ছাঁটাই; গণমাধ্যমের কালো অধ্যায় শুরু: ডাকসু ভিপি
বাংলাদেশের গণমাধ্যমের জন্য আজ একটি কালো দিন। আজ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, এখন টেলিভিশনের মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, মো. বেলায়েত হোসেন ও মোহাম্মদ আজহারুজ্জামানসহ মোট পাঁচজন সাংবাদিককে 'জোরপূর্বক চাকরিচ্যুত' করার ষড়যন্ত্র করা হয়েছে। ঘটনার পরিক্রমায় যতদূর জানলাম, তাদের কাউকে জোরপূর্বক অফিস থেকে বের করা হয়েছে, আবার কাউকে কাউকে অফিস প্রাঙ্গনে ঢুকতেই দেওয়া হয়ন
এটাই তাহলে বিএনপি সরকারের প্রথম কার্যদিবসে গণমাধ্যমের জন্য বিশেষ পুরষ্কার। তাদের অপরাধ? তাদের অপরাধ হলো জুলাইয়ের পক্ষে থাকা। জুলাইকে ধারণ করা।
চব্বিশের জুলাই বিপ্লবে নয় দফা প্রচারে এই সাংবাদিকদের ভূমিকা ছিল অনেক। জুলাইপন্থী সাংবাদিক হওয়ার কারণে তাঁদেরকে আজ হেনস্থা করা হয়েছে। মব করে চাকরীচ্যুত করা হচ্ছে।
আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রধানদের বলছি, কারো উপর জুলুম করবেননা। সাংবাদিকদের কাজের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সর্বোপরি গণতন্ত্রিক অধিকার নিশ্চিত করুন।

আপনার মূল্যবান মতামত দিন: