সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ, অন্যথায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ আগষ্ট ২০২৬ ১৮:০৮ পিএম

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। অন্যথায় পুলিশকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর