১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২ পিএম

১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১১টায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পরিচালক (উপসচিব) এমাদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই অধিবেশনের মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। 

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর