ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (এডমিন) মো. সরওয়ারকে ডিএমপি কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ইন্সপেক্টর জেনারেল (আইজি) মো. আলী হোসেন ফকিরের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ কমিশনার হিসেবে কোনো কর্মকর্তা যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার ডিএমপির পুলিশ কমিশনারের দায়িত্বে থাকবেন।

এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ওইদিন দুপুরের দিকে নিজের অব্যাহতিপত্র স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠান তিনি।

ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেয়া হয়েছিল।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর