চিফ হুইপ নুরুল ইসলাম মনি
জুলাই সনদ আমাদের মতো করে শতভাগ বাস্তবায়ন করব
জুলাই আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান এবং অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের শাসনকাল শেষে বাংলাদেশ এখন গণতান্ত্রিক ধারায় ফিরেছে বলে মনে করেন সরকারি দলের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।
তার মতে, জনস্বার্থে সংসদে সক্রিয় ভূমিকা রাখা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে সংসদকে কার্যকর করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনার বিচারের জন্য বিএনপি সরকার যেমন উদ্গ্রীব, তেমনি আমাদের অনাগ্রহও আছে। অনাগ্রহ এই অর্থে যে, আমরা চাই না প্রতিহিংসার বিচার হোক; বরং আইন অনুযায়ী তার যা শাস্তি হওয়া উচিত, ঠিক সেটাই যেন হয়।’
জুলাই আন্দোলনের আলোচিত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের বিষয়ে নুরুল ইসলাম মনি স্পষ্ট করে জানান, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে, তবে সেটা বিএনপি তাদের মতো করে করবে। এছাড়া কার্যকর সংসদ, গণভোট, জুলাই সনদ ও গুম অধ্যাদেশসহ চলমান নানা ইস্যুতে সম্প্রতি ঢাকা পোস্টের সঙ্গে একান্ত কথা বলেছেন বরগুনা-২ আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত এই সংসদ সদস্য।
জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ও ‘জুলাই জাতীয় সনদ’ বিএনপি শতভাগ বাস্তবায়ন করবে। গণভোটের চারটি প্রশ্নের মধ্যে একটিতে আমাদের আপত্তি থাকলেও জনরায়কে সম্মান জানিয়ে আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ছিলাম। গণভোটের মাধ্যমেই জুলাই সনদ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই সনদকে শতভাগ বাস্তবায়ন করব, তবে তা হবে আমাদের মতো করে।
এআরএস

আপনার মূল্যবান মতামত দিন: