নাটোর জেলা যুবদলের সহ-সভাপতি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার
নাটোরে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি যুবদল নেতা কবির হোসেন কাঙ্গালকে গ্রেপ্তার করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। বুধবার (২১ জানুয়ারি) রাতে সদর উপজেলার দরাপপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কবির হোসেন জেলা যুবদলের সহ-সভাপতি। তার বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান বাবু হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত কবির হোসেন কাঙ্গালের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা এখনো নিশ্চিত করা হয়নি।
এআরএস

আপনার মূল্যবান মতামত দিন: