মির্জাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬ ২০:০১ পিএম
আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ৯:০১ পিএম

শামীম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন করেছেন ১০ দলীয় জোট প্রার্থীরা।বুধবার সন্ধ্যা ৭ টায় জামায়াতে ইসলামীর মির্জাপুর উপজেলা শাখা কার্যালয় অফিসে সংবাদ সম্মেলন করা হয়েছে।

উপজেলা জামায়াতের আমীর ইয়াহ ইয়া খান মারুফের সভাপতিত্বে ও কমিটির সেক্রেটারি আবুল কাশেম মৃধার সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের(১০ দলীয় জোট)মনোনিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার।

এ সময় আরও বক্তব্য রাখেন, খেলাফত মজলিশের টাঙ্গাইল জেলার সভাপতি আবু তাহের,উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান ছিটু,বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি বদিউজ্জামান,সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান,জাতীয় নাগরিক পার্টির(এন সি পি)উপজেলার শাখার যুগ্ম সমন্বয়ক লিটন হোসেন,ছাত্র শিবিরের উপজেলার সভাপতি আরাফাত ইসলামসহ মির্জাপুর প্রেসক্লাব,রিপোটার্স ইউনিটি ও মির্জাপুর সাংবাদিক সংস্থার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর