আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে: জামায়াত আমির

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে আমাদের তিনটি লাভ হয়েছে। এক. এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে। এর আগে আমরা অন্যের নেতৃত্বে ঐক্য করেছিলাম। এবার আমাদের নেতৃত্বে হয়েছে।

দুই. এই প্রথম আল্লাহ আমাদের প্রধান বিরোধীদলের দায়িত্ব প্রদান করেছেন। তৃতীয় লাভ হলো- এবার আমরা ৬টা শক্তির বিরুদ্ধে সমান্তরালে লড়াই করেছি। আমি তাদের নাম বলছি না, আপনারা সকলেই তা জানেন। ৬ শক্তির সম্মিলিত শক্তি কতটুকু তা আমরা বুঝে গেছি।

শুক্রবার দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে শিক্ষা শিবিরে ডা. শফিকুর রহমান আরো বলেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, মুক্তি পাগল মানুষের বাংলাদেশ হবে।

দলীয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে এসময় তিনি বলেন, আমাদের প্রথম লড়াই ছিল জাতীয় নির্বাচন। আর দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। এই লড়াইয়ে একটি জায়গাও যেন আমাদের খালি না থাকে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর