কালুখালীতে শোকের আর্তনাদ, বাসডুবিতে উপজেলায় ৮ জনের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
২৭ মার্চ ২০২৬ ১৯:০৩ পিএম
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় কালুখালী উপজেলার ৮ জনের মৃত্যু হয়েছে। সকলের জানাজা সম্পন্ন হলেও স্বজনদের আহাজারি পুরো এলাকা ভারী করে দিয়েছে।
রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুরে মোঃ আব্দুল আজিজের ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমীর খাতুন জেসমিন (৩০), সন্তান আব্দুর রহমান অমীত (১১) ও শাশুড়ি নাসিমা বেগমকে হারান।
বোয়ালিয়া ইউনিয়নে ঢাকা যাওয়ার পথে প্রাণ হারান স্বামী মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) ও স্ত্রী মুক্তা খানম (৩৮)।
ভবানীপুর গ্রামের ছোট্ট ফাইজ শাহনূর (১১) ঈদের আনন্দে বাড়ি ফিরছিল—কিন্তু সেই ফেরা আর হলো না।
অন্যদিকে মদাপুর ইউনিয়নের আশরাফুল ইসলাম (২৪) এবং কালিকাপুর ইউনিয়নের উজ্জ্বল খানও এই দুর্ঘটনায় প্রাণ হারান।
বুধবার (২৫ মার্চ) বিকেলে ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যায়। দীর্ঘ ৬ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে বাসটি উদ্ধার করা হয়।
কালুখালীজুড়ে এখন শোক আর বুকফাটা আহাজারিতে ভারি হয়ে উঠছে চারপাশ
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: