ফরিদপুরের শংকরপাশায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

প্রকাশিত: ২৪ মে ২০২৬ ১২:০৫ পিএম
আপডেট: ২৪ মে ২০২৬ ১:০৪ পিএম

ফরিদপুরের শংকরপাশায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (২৪ মে) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকামুখি অ্যাম্বুলেন্স ও ফরিদপুরমুখী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজ ননিহত হয়।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর