মির্জাপুরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২৬ ১৯:১১ পিএম
শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের শধরপট্টি গ্রামে পূর্ববিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।উপজেলার শধরপট্টি গ্রামের বাসিন্দা মো.মোগর আলীর ১৫ শতাংশ আয়তনের পুকুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অভিযোগ করে বলেন,গত ৯ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তাঁর পুকুর থেকে মাছ চুরি করার সময় হোসেন নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।এসময় সে এ ধরণের চুরিকাণ্ড আর করবে না বলে মাফ চাইলে তাকে ছেড়ে দেওয়া হয়।অভিযুক্ত হোসেন উপজেলার একই ইউনিয়নের কামারপাড়া গ্রামের ডাওইরা শেখের ছেলে।
এরপর ওই ঘটনার জের ধরে গত শুক্রবার (১৩ নভেম্বর)রাতে হোসেন পুকুরে বিষ প্রয়োগ করেন বলে অভিযোগ করেছেন মোগর আলী।রাতের বেলায় তাঁকে ধরার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।পরদিন পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখা যায়।একটা পর্যায়ে পুকুরের সব মাছ মারা যায়।এতে প্রায় ১ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী মোগর আলী জানান,পূর্বের ঘটনার জেরে পুকুরে বিষ প্রয়োগ করায় তাঁর বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান,এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: