‘হামলা না হলে যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত ইরান’

নিউজ ডেস্ক প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬ ১১:০৪ এএম

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যদি তারা নিশ্চিত হতে পারেন যে, তাদের ওপর আর হামলা হবে না, তাহলে তারা তার দেশ যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এ তথ্য জানিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যদি তারা নিশ্চিত হতে পারেন যে, তাদের ওপর আর হামলা হবে না, তাহলে তারা তার দেশ যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এ তথ্য জানিয়েছে।

প্রেস টিভির তথ্যমতে, পেজেশকিয়ান বলেছেন, “আমরা কোনো পর্যায়েই উত্তেজনা বা যুদ্ধ চাইনি এবং প্রয়োজনীয় শর্ত পূরণ হলে, বিশেষ করে আগ্রাসনের পুনরাবৃত্তি রোধ করার জন্য প্রয়োজনীয় নিশ্চয়তা দেওয়া হলে, এই যুদ্ধ শেষ করার মতো দৃঢ় সংকল্প আমাদের আছে।”

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে ইরানের প্রেসিডেন্টের কথোপকথন নিয়ে একটি প্রতিবেদনে পেজেশকিয়ানের এই মন্তব্যের কথা প্রেস টিভি প্রকাশ করেছে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের যুদ্ধ শেষ করার মন্তব্যের পর শেয়ারের দাম কিছুটা বাড়লেও, এই ধরনের মন্তব্যের খবর আজ মধ্যাহ্নের দিকে শেয়ারের দাম বাড়িয়ে দিয়েছে।

কস্তার দেওয়া ফোনকলের বিবরণে পেজেশকিয়ানের কথিত মন্তব্যের কোনো উল্লেখ ছিল না। ইউরোপীয় ইউনিয়নের একজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন যে, “আজ সকালে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে কথোপকথনের সময় ইরানের প্রেসিডেন্ট একই কথা বলেছেন।”

প্রেস টিভি জানিয়েছে, পেজেশকিয়ান ওই ফোনকলে ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েল যুদ্ধের সমালোচনায় যথেষ্ট সোচ্চার না হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেছেন।

পেজেশকিয়ান বলেন, “ইউরোপীয় ইউনিয়নের উচিত আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এবং অন্যান্য পক্ষের সঙ্গে গঠনমূলক ও পেশাদারী পারস্পরিক সম্পর্কের নিয়ম মেনে তাদের নীতি ও অবস্থান নির্ধারণ করা।”

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর