প্রতিশোধ নিতে এবার একযোগে তিন দেশে ইরানের হামলা
নিউজ ডেস্ক
প্রকাশিত:
০৪ এপ্রিল ২০২৬ ১১:০৪ এএম
দখলদার ইহুদি রাষ্ট্র ইরসায়েল ও মার্কিন আগ্রাসনের প্রতিশোধ নিতে একযোগে মধ্যপ্রাচ্যের তিন দেশে হামলা চালিয়েছে ইরান। দেশটির একটি সেতু এবং স্টিল কারখানায় হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত, বাহরাইন এবং জর্ডানকে নিশানা বানিয়েছে তারা।
শুক্রবার (৩ এপ্রিল) ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইরানের অবকাঠামোর ওপর সাম্প্রতিক হামলার জবাবে এসব আঘাত হানা হয়েছে। এর আগে ইরানের ইসফাহান ও খুজেস্তানের শিল্প ও স্টিল কারখানা কমপ্লেক্স এবং কারাজের বি১ সেতুতে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র।
ইরানি বাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘(শুক্রবার) সকাল থেকে জর্ডানে সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর সরঞ্জাম, সহায়তা ও আবাসনের গুদাম লক্ষ্য করে হামলা চালায়। একই সঙ্গে কুয়েতের আরিফজান ক্যাম্পে যুক্তরাষ্ট্রের সাঁজোয়া ব্রিগেডের যান্ত্রিক ব্যাটালিয়নের অবস্থানেও আঘাত হানা হয়।’
এতে আরও বলা হয়, ড্রোন ব্যবহার করে বাহরাইনের ‘সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম গলন কারখানাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা মার্কিন সামরিক শিল্পের সহায়ক হিসেবে কাজ করে।’
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: