চার জেলায় নতুন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬ ২২:১১ পিএম

দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চারজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মুন্সিগঞ্জের এসপি মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার এসপির দায়িত্ব দেয়া হয়েছে। আর নীলফামারীর এসপি মো. ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

 

বর্তমানে নেত্রকোনা জেলার এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপ-পরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সিগঞ্জ জেলার এসপির দায়িত্ব দেয়া হয়েছে। জামালপুর জেলায় নতুন এসপির দায়িত্ব দেয়া হয়েছে বরগুনা জেলার এসপি মো. কুদরত-ই-খুদাকে।

এসআরবির এসপি কেএমএ মামুন খান চিশতীকে বরগুনা জেলার এসপির দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া জামালপুর জেলার এসপি ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর