নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬ ১৮:১১ পিএম

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের (সিজন-২) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আসরের উদ্বোধন করেন।

এর আগে প্রধানমন্ত্রী মোংলা বন্দর থেকে বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে কাটাখালী ও কুদির বটতলা হয়ে খুলনা সার্কিট হাউজে পৌঁছান। সেখান থেকে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে যান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে খুলনার প্রবেশদ্বার রূপসা উপজেলার তিলক কুদির তলায় নির্মিত হয় পথসভা মঞ্চ। তাকে অভ্যর্থনা জানিয়ে মঞ্চে নেওয়ার জন্য গঠিত হয় তিন সদস্যের টিম। প্রধানমন্ত্রী আসার পূর্বেই ওই তিনজন মঞ্চের সামনে অপেক্ষা করতে থাকেন। 

দুপুর ২টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ বাস এসে থামে পথসভা মঞ্চের পাশে। অভ্যর্থনায় দায়িত্বে থাকা নেতৃবৃন্দ তার কাছে পৌঁছানোর আগেই গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী মিশে যান সাধারণ মানুষের সঙ্গে। এসময় জনগণের সঙ্গে হাত মেলান তিনি।
 
পরে তিনি মঞ্চে উঠে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা। এছাড়া ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী ভারত থেকে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রসহ নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে উল্লেখ করেন। তিনি এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে চব্বিশের মতো আরো একটা আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

 

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর