ইরানের সঙ্গে চুক্তি করা পছন্দের নয়: ট্রাম্প

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬ ২২:১০ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে আলোচনায় তার বিশেষ দূত স্টিভ উইটকফ ‘খুব ভালো কাজ করছেন’। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, চুক্তি করাটা তার পছন্দের বিষয় নয়।

টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “তিনি (উইটকফ) ইরান চুক্তির বিষয়ে কাজ করছেন এবং খুব ভালো করছেন। আমার মতে, চুক্তি করাটা আসলে আমার কাঙ্ক্ষিত কোনো বিষয় নয়; তবে তারা (ইরান) এই কার্যক্রম বন্ধ করার বিনিময়ে আমাদের যেকোনো কিছু দিতে রাজি আছে।”

তিনি জানান, তেহরানের হাতে ‘কখনোই কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’

ট্রাম্প উইটকফকে ‘একজন দক্ষ মধ্যস্থতাকারী’ হিসেবে অভিহিত করে বলেছেন, উইটকফ ‘অসাধারণ কিছু কাজ’ করেছেন। এর উদাহরণ হিসেবে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি চুক্তির কথা উল্লেখ করেন এবং বলেন, তিনি আশা করছেন ইরানের সাথে যুদ্ধের শিগগিরই অবসান ঘটবে।

 

ইরানকে ‘একটি ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, “সেই যুদ্ধের অবসান ঘটবে—খুব শিগগিরই তা হতে যাচ্ছে। এটা খুব শিগগিরই হতে হবে।”

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর